প্রিন্ট এর তারিখঃ Aug 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ হারালেন যুবক

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট জলিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এয়াছিন কুমিল্লা চৌদ্দগ্রাম হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোন গাড়ির সঙ্গে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট